Tuesday, February 20, 2018

প্রশ্নঃ বিয়ের পরও অনেকের বাচ্চা হয় না, কেন হয়না?


প্রশ্নঃ বিয়ের পরও অনেকের বাচ্চা হয় না, কেন হয়না?

বাচ্চাস্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের স্বার্থকতা রয়েছে সন্তান লাভের মাধ্যমে। কিন্তু অনেকে অনেক চেষ্টা করেও সন্তান লাভ করতে পারেনা। ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু। বাচ্ছা না হওয়ার কারন কি তা অনুসন্ধান না করে এককভাবে নারীদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। স্ত্রীকে দোষারূপের আগে জানুন বাচ্চা না হওয়ার কারণ ও প্রতিকার।

প্রশ্নঃ বিয়ের পরও অনেকের বাচ্চা হয় না, কেন হয়না?

উত্তরঃ অনেক সময় দেখা যায়, বিয়ের পর অনেকের বাচ্ছা হয় না। অথচ তারা কোন পরিবার পরিকল্পনা পদ্ধতিও ব্যবহার করছে না এবং বাচ্ছা নিতে চাইছে। কোন সমস্যা না থাকলেও কখনো বাচ্ছা হতে দেরী হতে পারে। তবে কোন কোণ সময় স্বামী বা স্ত্রী দু’জনার শারীরিক সমস্যা থাকলে যদি বাচ্ছা না হয় তবে তাকে বন্ধ্যাত্ব বলে।
বন্ধ্যাত্বের সম্ভাব্য কারণ
  • প্রজননতন্ত্রের কোন সমস্যা।
  • যৌনরোগ সময়মত এবং সঠিক নিয়মে চিকিৎসা না করা।
  • এছাড়া মদ, গাঁজা খেলে বা মাদকাসক্ত হলে যৌনক্ষমতা কমে যায়, ফলে এ সমস্যা দেখা দিতে পারে।
আমাদের দেশে বাচ্ছা না হওয়া সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। যেমন-অভিশাপের কারণে, জাদু/টোনার কারণে বা বাতাস লাগলে বাচ্ছা হয় না। একারণ গুলোর মধ্যে অনেকগুলো প্রতিরোধ করা যায় ও চিকিৎসা করে সন্তান লাভ করা যায়। তবে চিকিৎসার জন্য স্বামী-স্ত্রী দু’জনকেই এ বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সে অনুপাতে চিকিৎসা করেন। তাই চিকিৎসার পর বাচ্ছা হওয়ার সম্ভাবনা থাকে।
আমাদের দেশে বাচ্ছা না হলে সাধারণত মেয়েদের দায়ী করা হয় এবং বন্ধ্যা বলে বিভিন্নভাবে অপমান ও অত্যাচার করা হয়। দেখা যায়, স্ত্রী একাই পীর-ফকির, ডাক্তার  বা কবিরাজের কাছে যায়। কিন্তু স্বামী কোন পরীক্ষা বা চিকিৎসা করায় না। কারণ মনে করা হয় বাচ্ছা হওয়া না হওয়া সব কিছু মেয়েদের উপর নির্ভর করে। কখনো কখনো বাচ্ছা পাবার আশায় স্বামী আবার বিয়ে করে। কিন্তু স্বামীর সমস্যা থাকলে স্ত্রীর একা ডাক্তারের কাছে গিয়ে কোন লাভ হয় না। বরং স্বামী-স্ত্রী দু’জনে মিলে চিকিৎসা করে পরবর্তীতে বাচ্ছা পাওয়া সম্ভব।
আপনি পড়ছেনঃ স্বামী স্ত্রীর মধুর মিলন  বই থেকে।
আরো পড়ুন…

০১ গর্ভ ধারণের উপায়

একান্ত নির্জনে গোপন আলাপ বইতে মাওলানা আশরাফ আমরহী বইতে স্ত্রী গর্ভধারণের উপায় তুলে ধরেছেন। 

০২। প্রশ্নঃ কখন সহবাস করলে ছেলে হয়, কখন সহবাস করলে মেয়ে হয়?

ছেলে মেয়ে জন্মানোর বিশেষ মহুর্ত আছে কি না তা জানার কৌতুহল অনেকের মনেই থাকে। তাই আপনার মনের কৌতুহল দূর করুণ। বিস্তারত পড়ুন>>
লেখাটি পড়ে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই এটি ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুণ। এতে আপনার বন্ধুরাও পড়ে উপকৃত হবে।